সিরাজগঞ্জে পুত্রের হাতে পিতা খুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বৃহস্পতিবার ছেলের হাতে বাবা খুন হয়েছেন। পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শাহজাদপুরের পোর্জনা ইউনিয়নের বড় পশরা গ্রামের রহম বেপারি ও তার ছেলে রাহিমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে রহম বেপারি (৬০) ঘটনাস্থলেই মারা যান।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে এবং ছেলে রাহিমকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেছে।
