২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সাবেক সাংসদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

জেলার ফুলপুর থানার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ সহিদ সারোয়ার হোসেন ফকিরের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 01:33 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

ফুলপুর থানার সিংহের শহর গ্রামের জনৈক মোবারক হোসেন ডন বাদী হয়ে বুধবার রাতে এই মামলা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, ‘মামলায় মোবারক হোসেন উল্লেখ করেছেন ২০০৩ সালের ৭ ফেব্রুয়ারি ফুলপুর ডিগ্রী কলেজে তাকে চাকরি দেওয়ার নামে আড়াই লাখ টাকা নিলেও শেষপর্যন্ত চাকরি দেননি।”