নোয়াখালীতে শিল্পপতির বাড়ি থেকে এক সাংসদের শুল্কমুক্ত গাড়ি আটক
নোয়াখালী-৪ (সদর) আসনের সাবেক সাংসদ মো. শাহজাহানের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা একটি গাড়ি বুধবার আটক করা হয়েছে শিল্পপতি আনোয়ার মির্জার বাড়ি থেকে।
নোয়াখালী বণিক সমিতির সভাপতি ও আল-আমিন গ্রুপের চেয়ারম্যান আনোয়ার মির্জার শহরের হরিনারায়ণপুরের বাড়ি থেকে যৌথবাহিনী গাড়িটি উদ্ধার করে।
এ ব্যাপারে আল-আমিন গ্রুপের জনসংযোগ কর্মকর্তা মোস্তফা ইকবাল জানান, মো. শাহজাহানের নিজস্ব বড় গ্যারেজ না থাকায় গাড়িটি এখানে রাখা হতো।
মো. শাহজাহান গাড়িটি তার স্বীকার করে বলেন, নিজ বাড়িতে রাখার মতো ব্যবস্থা না থাকায় তিনি গাড়িটি আনোয়ার মির্জার গ্যারেজে রেখেছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নুরুল আলম জানান, গাড়িটি আটকের সময় যৌথবাহিনীর সঙ্গে দুদক, বিআরটিএ ও এনবিআর কর্মকর্তারা ছিলেন।
