২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুইজন আটক

রাজশাহীর বাগমারায় মঙ্গলবার গভীর রাতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জেএমবির এক সদস্য ও এক পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকার) এক সদস্যকে আটক করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 10:00 AM

Updated : 26 Apr 2022, 02:13 PM

জেএমবির সদস্য আব্দুল মজিদকে (৩০) বারুই হাটিতে তার গ্রামের বাড়ি থেকে এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য আব্দুল জলিল ওরফে কালুকে (৩০) দোখল পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সরোয়ার জানান, আটক দুজনই জেএমবি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য।

তিনি জানান, তাদের বিরুদ্ধে বাগমারা থানায় হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।