২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 08:53 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এলাকাবাসী জানায়, সোমবার রাতে বাড়ির পাশে নিজেদের চিংড়ি ঘেরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মারা যায়।

মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম খাউলিয়া গ্রামের সায়েদ শেখের ছেলে রুবেল স্থানীয় সন্নাসী এসপি রশিদীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

মোরেলগঞ্জ থানা পুলিশ এ বিষয়ে কোন তথ্য জানাতে পারেনি। মঙ্গলবার পারিবারিকভাবে লাশ দাফন করা হয়েছে।