সাংবাদিক গৌতম হত্যা মামলায় পঞ্চম সাক্ষীর সাক্ষ্য শেষ
সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী দৈনিক প্রথম আলোর ফরিদপুরের আলোকচিত্রী মশিউর রহমান খোকনের সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার শেষ হয়েছে।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন এ মামলার পরবর্তী তারিখ আগামী ১৬ এপ্রিল সোমবার ধার্য করা হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী মশিউর রহমান খোকনের সাক্ষ্য গ্রহণ করেন আসামী পক্ষের আইনজীবী টিএম আকবর, হাজী নজরুল ইসলাম এবং এমদাদুল হক লাল।
এ সময় গৌতম দাস হত্যা মামলার নয় আসামীর মধ্যে আটজন আদালতে উপস্থিত ছিলেন।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আনোয়ার হোসেনের আদালতে বিচারাধীন এ মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি (পিপি) এম এ লতিফ তালুকদার মামলাটি পরিচালনা করছেন।
২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক সমকাল পত্রিকার ফদিরপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে শ্বাসরোধ করে খুন করা হয়।
২০০৬ সালের ১৯ জানুয়ারি ১০ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ পত্র দেওয়া হয়।
এই সময়ের মধ্যে মামলার ১০ জন আসামীর মধ্যে জাহিদ খান নামের একজন মারা গেছে। বাকি আসামীর মধ্যে ইমরান, বাবু, মনা, সিদ্দিক ও আসাদ জামিনে আছে।
আসামী মুরাদ, এ্যাপোলো ও আপন কারাগারে আটক রয়েছে। অপর আসামী আসিফ ইমতিয়াজ বুলু এখনও পলাতক।
