২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় সিলেটের দুই সাংবাদিক কারাগারে

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আঞ্চলিক দৈনিক ‘সিলেট প্রতিদিন’ এর সম্পাদক আহমেদ নূর এবং দৈনিক আজকের কাগজ এর সিলেট ব্যুরো প্রধান ও আঞ্চলিক দৈনিক ‘যুগভেরী’র বার্তা সম্পাদক অপূর্ব শর্মাকে সোমবার বিকালে সিলেট কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 08:20 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সোমবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ চাঁদাবাজির মামলায় তাদের প্রথম শ্রেণীর ম্যাজিস্টেট দেবজিৎ সিংহের এর আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৭ এপ্রিল শনিবার রাতে দুই সাংবাদিককে তাদের নিজ নিজ পত্রিকা কার্যালয় থেকে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করে। ৮ এপ্রিল রোববার রাতে তাদের সিলেট কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর বলেন, দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলায় তাদের কারগারে পাঠানো হয়েছে।