২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ঝড়ে অর্ধ শতাধিক আহত, ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

নেত্রোকোনার আটপাড়া উপজেলার সাতটি গ্রামের ওপর দিয়ে রোববার রাতে বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ে ৫ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় ঘর ও গাছপালার নিচে চাপা পড়ে ৫০ জনেরও বেশি লোক আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

গুরুতর আহত ৩০ জনকে আটপাড়া ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে উত্তর-দক্ষিণ দিক থেকে প্রচণ্ড বেগে ঝড় ধেয়ে আসে। খুব অল্প সময় স্থায়ী হলেও এ ঝড়ে আটপাড়া উপজেলার বাগবাড়ি, নাঙ্গলিয়া, কালিয়াকালি, বড়তুসি, স্বল্পসুনই, কান্দাবাড়ি, শাহবাজপুর গ্রামের ৫ শতাধিক কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়।

ঝড়ের পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

সোমবার নেত্রকোনার জেলা প্রশাসক আয়াত উল্লা মজুমদার, যৌথ বাহিনীর লে.কর্ণেল ইকবাল, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন ও সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।