চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ভারতীয় পাটবীজ আটক
বিডিআরের বিশেষ টহল দল রোববার রাতে চুয়াডাঙ্গার জীবন নগর শহরের নারায়ণপুর এলাকা থেকে মেয়াদোত্তীর্ণ চার মেট্রিক টন ভারতীয় পাটের বীজ আটক করেছে।
চুয়াডাঙ্গার ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর লুৎফুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবরের ভিত্তিতে বিডিআরের বিশেষ টহল দল নারয়ণপুরের একটি গুদাম থেকে রোববার রাতে ১২ লাখ টাকা দামের চার মেট্রিক টন ভারতীয় পাটবীজ আটক করেছে।
এসব পাটবীজের প্যাকেটের গায়ে লেখা উৎপাদনের সময়কাল ফেব্রুয়ারি ২০০৬ এবং মেয়াদউত্তীর্ণের সময় পরবর্তী ছয় মাস অর্থাৎ আগস্ট ২০০৬। আটক করা পাটবীজ বিডিআরের হেফাজতে আছে।
পাটবীজের মালিক সাগর কুমার বিশ্বাস জানান, গত উৎপাদন মৌসুমে ভরত থেকে বৈধ পথে ছয় মেট্রিক টন পাটবীজ আমদানি করা হয়েছে। সে সময় দুই মেট্রিকটন বিক্রি হয় এবং বাকিটা থেকে যায়।
