২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিন উপসচিব ও ১০ পুলিশ কর্মকর্তা বদলি

তিন উপসচিব ও নয় পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া এক পুলিশ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপনে সোমবার এ আদেশ দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 06:12 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

তিন উপসচিবের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এস এম আশফাক হুসেনকে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (এসিএসআইপি) উপ-পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি বেগম গুলনার নাজমুন নাহারকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক পদে বদলি এবং মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক মো. মহিবুল হককে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে সোমবার পুলিশের নয় কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক নির্দেশে তাদের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়।

এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এস এম আইনুল বারীকে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বাকি সাত পুলিশ পরিদর্শককে কমিশনের উপ-সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। এরা হলেন মো. মীর আফজাল হোসেন, মো. হেলাল উদ্দিন, মো. রেজাউল হাসান তরফদার, মো. আবুল কাশেম, মো. মাহমুদ হাসান, মো. মাহবুবুর রহমান, মো. শরিফুল হক সিদ্দিকী ও এ টি এম ফারুক আহমেদ।

এ ছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সোহরাব হোসেনকে ওএসডি করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।