২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

শহরতলী হরিশংকরপুরে সোমবার সন্ত্রাসীদের গুলিতে শামীম (৩৬) নামে একজন নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 03:57 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।

এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে শামীম বাড়ির সামনে বসে ছিলেন। এ সময় চার/পাঁচজন সন্ত্রাসী তাকে লক্ষ করে কয়েক রাউণ্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এলাকাবাসী গুলিবিদ্ধ শামীমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে।

পরিবারের দাবি, স্থানীয় কামাল বাহিনীর সোহেল ও জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী শামীমকে গুলি করে হত্যা করেছে। ওই সন্ত্রাসীদের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। সোমবার সকালেই তিনি বাড়ি আসেন।

এ ব্যাপারে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জহির উদ্দিন জানান, “প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা শামীমকে খুন করেছে।”