২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার

পৃথক দুটি অভিযান চালিয়ে রোববার এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের এক কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিডিআর।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 02:29 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বিডিআরের ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর মোতাহার হাসান জানান, সন্ধ্যায় সদর উপজেলার আলোকদিয়া এলাকায় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা অভিমুখী সকাল সন্ধ্যা পরিবহনে (পাবনা-ব-২৩৭) তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এসময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ ছাড়া উথলী ক্যাম্পের বিডিআর বিকেলে রাঙ্গিয়ার পোতা গ্রামের মাঠে ঘাসভর্তি পরিত্যক্ত একটি বস্তার ভেতর থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।

গত দুই মাসে বিডিআর চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে।