২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বামন’ সন্ত্রাসীদের ধরতে পুলিশের সর্বশক্তি

কালা জাহাঙ্গীর, সুব্রত বাইনের মতো কুখ্যাত সন্ত্রাসীদের উচ্চতা দুই ফুটেরও কম! বিশ্বাস না হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইট মিলিয়ে দেখতে পারেন।

নিজস্ব প্রতিবেদক

আবু সাঈদ খান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 02:08 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

পলাতক ১১ জন সন্ত্রাসী সম্পর্কে সাধারণ লোকজনদের সতর্ক করে দিতে তাদের ওয়েবসাইটে (www.dmp.gov.bd) এসব সন্ত্রাসীর পরিচয় করিয়ে দিতে এরকম তথ্যই দিচ্ছে ডিএমপি কর্তৃপক্ষ।

কুখ্যাত এসব সন্ত্রাসীদের এতোদিন ধরে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার একটি কারণ একে বলাই যায়, একমাত্র না বলতে চাইলেও। দুর্মুখেরা বলতেই পারেন পুলিশের যে নিরাপত্তার জাল তার ফোঁকর গলে তো এতো ছোট আকৃতির সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ারই কথা। তাই নয়কি!

ডিএমপির ওয়েবসাইটের বর্ণনা অনুযায়ী অপেক্ষাকৃত লম্বা সুব্রত বাইনের উচ্চতা ১ দশমিক ৮৩ ফুট। আর কালা জাহাঙ্গীর সবচেয়ে খাটো, তার উচ্চতা ১ দশমিক ৬ ফুট।

এরপরই এসেছে মোল্লা মাসুদের নাম। ১ দশমিক ৭৭ ফুট লম্বা এই সন্ত্রাসীর বিরুদ্ধে অবৈধ কিছু রাখার অভিযোগ থাকলেও ডিএমপি তাও প্রকাশ করেনি।

আমিনুর রসুল সাগর ওরফে টোকাই সাগর মাসুদের চেয়ে উচ্চতায় কিছুটা কম হলেও (মাত্র ১ দশমিক ৭০ ফুট) তার বিরুদ্ধে অভিযোগের মাত্রাটা বিশাল। যেমন হত্যা ও অবৈধ অস্ত্র রাখা অভিযোগ দুই-ই আছে তার বিরুদ্ধে। ১ দশমিক ৬৫ ফুট লম্বা হারিছ আহমেদ হারিছের বিরুদ্ধে শুধুই হত্যার অভিযোগ।

ডিএমপি সম্প্রতি তালিকাভুক্ত এসব ‘ক্ষুদ্র বিস্ময়’ শীর্ষ সন্ত্রাসীদের ধরতে তাদের ছবি ওয়েবসাইটে ছেড়েছে।