২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের ভারপ্রাপ্ত মেয়রের মনোনয়ন পেয়েছেন আজম খান

সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মনোনীত করা হয়েছে ২৭ নম্বর ওয়ার্ড কমিশনার আজম খানকে। মেয়র বদরউদ্দিন আহম্মদ কামরান তাকে মনোনয়ন দিয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 11:23 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আব্দুন নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজম খানের নাম মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।”

এ ব্যাপারে আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি খবরটা শুনেছি। মন্ত্রণালয় নিশ্চিত করলে মেয়রের দায়িত্ব পালন করব।”