২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিন, ফালু কাশিমপুরে, কামরান কুমিল্লা কারাগারে

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালুকে খুলনা জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে সিলেট কারাগার থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 11:02 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

খুলনা জেলা কারাগারের সুপার আতাউর রহমান জানান, রোববার রাত ৯টার দিকে সালাহউদ্দিন আহমেদ এবং মোসাদ্দেক আলী ফালুকে খুলনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

জেল সুপার আরও জানান, সালাহউদ্দিন আহমেদ বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান ও ডা. বিশ্বজিৎ বসুর চিকিৎসাধীন ছিলেন।

এদিকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়র কামরানকে সিলেট কারাগার থেকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঊর্ধ্বতন জেল তত্ত্বাবধায়ক এটিএম ফজলুল হক।

গত ৫ ফেব্রুয়ারি মোসাদ্দেক আলী ফালু, ৬ ফেব্রুয়ারি সালাহউদ্দিন আহমেদ এবং ৬ এপ্রিল বদরউদ্দিন আহমদ কামরানকে গ্রেপ্তার করা হয়।