বরগুনায় পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি
বরগুনায় ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবির বোমা হামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক দাউদ হোসেনকে মৃত্যু পরোয়ানার চিঠি পাঠিয়েছে জঙ্গিরা।
এ ঘটনায় দাউদ হোসেন রোববার বরগুনার আমতলী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
দাউদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২ এপ্রিল জেএমবির সামরিক কমান্ডার দাবি করে মেহেদি হাসান তানভীর নামে একজন ডাকযোগে পাঠানো চিঠিতে তাকে হত্যার হুমকি দিয়েছে।
দাউদ হোসেন আরো জানান, ১৭ আগস্ট বোমা হামলার তদন্তকারী কর্মকর্তা কয়েক দফা বদল হওয়ার পর তাকে দায়িত্ব দেওয়া হয়। তখন তিনি ডিবির দারোগা ছিলেন। বরগুনায় বোমা হামলার জন্য তিনি ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশীট) দিয়েছেন।
এরপর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
