২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ঢাকা-৪ আসনে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা দুটি চাঁদাবাজি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 04:52 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

রোববার দুপুরে ঢাকা দ্রুত বিচার আদালত-৫ এর ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সালাম সাবেক এই সাংসদের পক্ষে দাখিল করা দুটি মামলার আইনগত বৈধতা সংক্রান্ত ও অব্যহতির আবেদন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেন।

চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনের দায়ের হওয়া দুই মালায় সালাউদ্দিন আহমেদ নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর বিচারক মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ২৪ এপ্রিল ধার্য করেন।

অভিযোগ গঠনের শুনানির জন্য সালাউদ্দিন ও সহযোগী আসামী মিঠুকে দুপুর পৌনে ২টার সময় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

দুটি মামলায় পলাতক অন্য আসামীরা হলেন জয়নাল আবেদীন, জামালউদ্দিন, কাউসার, আবুল হাশেম, সালু, বারেক, ও নুরুল হক।

ছাগলের আড়তের মালিক দেলোয়ার হোসেন ১৯ ফেব্রুয়ারি ও ঘাটের ইজারাদার রবিউল্লাহ গত ১৪ ফেব্রুয়ারি সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।