২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ২০ মন ইলিশ আটক

শহরের বড়স্টেশন এলাকার মাছ ঘাট থেকে কোস্টগার্ড রোববার দুপুরে ২০ মন ইলিশ আটক করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 04:13 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

চাঁদপুর কোস্টগার্ড কর্মকর্তা মো. ইউনুছ মিয়া জানান, “চাঁদপুরের নদী সীমানায় এখন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এজন্য বড়স্টেশন এলাকায় মাছ ঘাটে অভিযান চালিয়ে ১৭টি ঝুড়ি ভর্তি ২০ মন ইলিশ আটক করা হয়েছে।”

অভিযানের সময় কিছু কারেন্ট জালও আটক করা হেেয়ছে। পরে জেলা মৎস্য কর্মকর্তা ছেরাজ উদ্দিনের উপস্থিতিতে আটক করা ইলিশ মাছ নিলামে বিক্রি করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ছেরাজ উদ্দিন জানান, “নদীতে এখন মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ অন্য জেলা বা স্থান থেকে মাছ এনে ব্যবসা করতে চায় তাহলে অবশ্যই চালানপত্র দেখাতে হবে।”