২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যুবদল নেতা শম্ভু গ্রেপ্তার

বগুড়ায় শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শম্ভুকে গ্রেপ্তার করেছে র‌্যাব ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 09:54 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শনিবার সন্ধ্যা সাতটায় শহরের চেলোপাড়া এলাকা থেকে মৃত আজিজুর রহমানের ছেলে আতাউর রহমান শম্ভুকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ এর কর্মকর্তা ক্যাপ্টেন মেহদী জানান, মোহা শেখ হত্যা সহ আরও ৯টি চাঁদাবাজি, ছিনতাই, মামলা রয়েছে তার বিরুদ্ধে।