২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে দলীয় নেতাদের দেখা পেলেন মেয়র কামরান

সিলেট কারাগারে সুস্থ আছেন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

কারা সূত্র জানিয়েছে, তিনি ডিভিশন ওয়ার্ডে সব সুযোগ সুবিধাই পাচ্ছেন। পত্রিকা পড়ে আর টেলিভিশন দেখে তার সময় কাটছে। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও লোটাস কামালকেও কারাগারের একই ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের সঙ্গে মেয়র কামরানের দেখা হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়র কামরানকে জেল কোড অনুযায়ী ডিভিশন ওয়ার্ডের সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।