২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে সিলেটে সাংবাদিক আটক

দৈনিক খবরের সিলেট ব্যুরো প্রধান সজল দাসকে শনিবার সকালে আটক করেছে র‌্যাব। র‌্যাব দাবি করেছে ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 07:42 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

র‌্যাব-৯ এর ক্যাপ্টেন আল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাথর ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় বন্দরবাজারে দৈনিক খবর এর সিলেট কার্যালয় থেকে আটক করা হয়েছে সজলকে।

এরপর র‌্যাবের জিজ্ঞাসাবাদে সজল জানান, তিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকজনের পক্ষে-বিপক্ষে সংবাদ প্রকাশের কথা বলে অর্থ আত্মসাত ও চাঁদাবাজি করেছেন।

সজল যাদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছে তাদের নাম ও টাকার পরিমাণ লিখিতভাবে সাংবাদিকদের কাছে সরবরাহ করেছে র‌্যাব।

ক্যাপ্টেন আল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে র‌্যাব গোয়েন্দারা তার ওপর নজরদারি চালাচ্ছিল। সজলের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।