২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানের ৪০০ টেলিফোন বন্ধ থাকবে দুদিন

গুলশানে ভূ-গর্ভস্থ প্রাথমিক কেবলের মেরামত কাজের জন্য বৃহস্পতিবার রাত থেকে দুদিন গুলশানের কয়েকটি এলাকার চারশ টেলিফোন সাময়িক বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 09:13 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।

যেসব এলাকায় টেলিফোন বন্ধ থাকবে সেগুলো হলো: গুলশান ২, রোড নং ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ডিসিসি মার্কেট, গুলশান ২ নং গোলচক্কর, ডিআইটি মার্কেট, প্লাডিয়াম মার্কেট, সেজাত প্লাজা, ল্যান্ডভিউ টাওয়ার এবং নর্থ এভিনিউ।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড দুঃখ প্রকাশ করেছে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।