২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় মাসে সোয়া ৬ কোটি টাকার কারেন্ট জাল আটক

গত দেড় মাসে জাটকা নিধন বিরোধী অভিযানে কোস্টগার্ড প্রায় ১১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে। এসব কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক সোয়া ছয় কোটি টাকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 11:07 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্টগার্ডের পূর্ব জোনের সদস্যরা লক্ষ্মীপুর জেলার মতির হাট থেকে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল আটক করে। আটককৃত জাল স্থানীয় মৎস্য কর্মকর্তা ও প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, কোস্টগার্ড সদস্যরা গত ১৫ ফেব্রুয়ারি থেকে জাটকা নিধন বিরোধী অভিযান শুরু করে।