২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দেশি বন্দুকসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

র‌্যাব-১২ বগুড়া ইউনিট শহরের নাটাইপাড়া এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে দেশি বন্দুক ও খেলনা পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 02:43 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

গ্রেপ্তারকতৃরা হলো নাটাইপাড়া এলাকার মির্জা বেলালের ছেলে মির্জা এলিন (১৯), কইপাড়া ডা. সাহেব আলীর ছেলে আতিকুল ইসলাম (১৮) ও মহসিনের ছেলে আরিফুর রহমান রোকন (২২)।

র‌্যাব-১২ এর কমান্ডার ক্যাপ্টেন মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, গ্রেপ্তারকৃতরা সন্ত্রাস, চাঁদাবাজী, জমি দখল ও ছিনতাই কাজের সঙ্গে জড়িত এবং এলাকার শীর্ষ সন্ত্রাসী লতিফুল করিম ওরফে করিম বাহিনীর সক্রিয় সদস্য।