২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক দেশগুলোকে সব উপায়ে সন্ত্রাসবাদ মোকাবেলার আহ্বান জানিয়েছেন ফখরুদ্দীন

নয়া দিল্লিতে মঙ্গলবার চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সার্ক দেশগুলোর নিরাপত্তার ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “দক্ষিন এশিয়ার দেশগুলোকে সব উপায়ে সন্ত্রাসবাদের মোকাবেলা করতে হবে।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ফখরুদ্দীন আহমদ বলেন, “সহিংসতা সৃষ্টির মূল কারণগুলো আমাদের চিহ্নিত করতে হবে। তা না হলে সমৃদ্ধশীল দক্ষিণ এশিয়া গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা অসম্ভব হয়ে উঠবে। ”

ফখরুদ্দীন আহমদ সার্কের দেশগুলোর জনগনের মধ্যে আন্তঃসম্পর্ক সৃষ্টির কথাও বলেন। তিনি বৈশ্বিক পরিবেশ সম্পর্কে বলেন, পরিবেশ দূষণের মাত্রা বেড়ে আমাদের জীবন এবং জীবিকা মারাত্মক হুমকির সম্মুখীন। এ ব্যাপারে তিনি সমষ্টিগত কার্যক্রম নেওয়ার আহ্বান জানান।

দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় স্থাপনে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির এমনভাবে গড়ে তোলা উচিত যাতে এটি সবার কাছে আন্তরিক ও অংশগ্রহণমূলক হয়ে ওঠে। আমরা আমাদের তরুনদের জন্য তথ্য প্রযুক্তি এবং জৈব বিজ্ঞান খাতে একটি বৃহত্তর সার্ক স্কলারশীপ প্রকল্প চালু করারও আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “সমন্বিত উদ্যোগের মাধ্যমে সার্ক দেশগুলোর পর্যটন শিল্পকেও সম্প্রসারণ করা যেতে পারে। বাংলাদেশ সার্কের সব ঐতিহ্যপূর্ন ও প্রত্নতাক্তিক এলাকাগুলোতে এই সব দেশের পর্যটকদের জন্য একই প্রবেশমূল্য ধার্য করার আহবান জানাবে।

সম্মেলনের প্রথম দিনে পাকিস্তান সার্কের দেশগুলোর পারস্পরিক বিরোধ এবং অবিশ্বাসের কারণে কাঙ্খীত অগ্রগতিতে এই জোটের ব্যর্থতার কথা সরাসরি উল্লেখ করে। এরপরই ফখরুদ্দীন আহমদ সার্কের আশা ও সম্ভাবনা নিয়ে এই আবেদনমূলক বক্তব্য রাখেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ তার বক্তৃতায়, “এই অঞ্চলে অর্থপূর্ণ সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে বিশ্বাসের ঘাটতি বাধা সৃষ্টি করছে। এই বাধা দূর করা একান্ত দরকার।”