২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের সময়সীমা ঘোষণার আহ্বান জানালেন বিউটেনিস

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 04:35 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে দেখা করে তিনি এ আহ্বান জানান।

প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে বিউটেনিস সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছি।”

তিনি বলেন, “জরুরি অবস্থার ভেতরে কবে নাগাদ নির্বাচন হবে দেশের মানুষ তা জানতে আগ্রহী।”

ড. হুদার সঙ্গে বিউটেনিসের এটিই ছিল প্রথম সাক্ষাত।

কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ জানিয়ে বিউটেনিস আরও বলেন, “কমিশনের সঙ্গে আমরা ছবিসহ ভোটার তালিকা, ভোটার পরিচয় পত্রের বিষয়ে কথা বলেছি। নির্বাচনের সময়সীমা ঘোষণার ওপরেও জোর দিয়েছি। কমিশন আমাদের জানিয়েছে, তারা রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র চর্চা বাড়াতে নির্বাচনী আইনগুলো সংস্কার করছে।”

বিউটেনিস জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কমিশনকে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।