২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে পূর্বাচল উপশহর প্রকল্পে রাজউকের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রস্তাবিত পূর্বাচল উপশহর প্রকল্পের ভোলানাথপুর এলাকায় সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান চালিয়ে দুই শতাধিক ঘর ও দোকান উচ্ছেদ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 08:25 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

রাজউকের ম্যাজিস্ট্রেট আ স ম এমদাদুদ দস্তগীরের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালনো হয়। এ ছাড়া র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরাও অভিযানে উপস্থিত ছিলেন।

রাজউক সূত্র জানায়, পূর্বাচল উপশহর প্রকল্পে বরাদ্দপ্রাপ্তদের প্লট বুঝিয়ে দেওয়ার জন্যই সেখানকার অধিবাসীদের উচ্ছেদ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হিসেবে অধিবাসীরাও প্লট পাবেন।

তবে উচ্ছেদ হওয়া কয়েকজন অধিবাসী জানিয়েছেন, তাদেরকে প্লট বুঝিয়ে না দিয়েই পৈত্রিক ভিটা থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে।