২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিডিআরের ডাল-ভাত কর্মসূচিতে ব্যাপক সাড়া

ব্রাহ্মণবাড়িয়ায় ১ রাইফেল ব্যাটালিয়ানের ব্যবস্থাপনায় স্থানীয় পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে রোববার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রি শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 03:23 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

অপারেশন ডাল-ভাত নামে বিডিআরের এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দ আহম্মদ ছাফা।

বাজার দরের চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যে এখানে চাল, ডাল, লবণ, ভোজ্য তেল, চিনি, আলু, পেঁয়াজ, বেগুন, টমেটো, ঢেড়শ, লাউসহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব মালামালই এখানে পাওয়া যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েতুল হক, পৌর চেয়ারম্যান হাফিজুর রহমান মোল্লা কচি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফায়েকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বনমালী ভৌমিক।

বিডিআর জানায়, অপারেশন ডাল-ভাত কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারে তোলা হবে। সকাল থেকেই ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্যে ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।