সুন্দরবনে আগুন নেভেনি
সুন্দরবনের পচা কোড়ালিয়া ও নাপিতখালী বিলের আগুন শনিবারও নেভেনি। ফায়ার সার্ভিস ও বনবিভাগ কর্মকর্তারা শুক্রবার বলেছিলেন শনিবার দুপুরের মধ্যেই আগুন নেভানো সম্ভব হবে। কিন্তু শনিবার রাতেও বনের বিভিন্ন অংশে আগুন জ্বলছিল।
সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা---কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করে আগুন নিয়ন্ত্রণের কাজে সংযুক্ত করা হয়েছে।
ঘটনাস্থল থেকে দেড় মাইল দূরের একটি খাল থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ করছে দমকল কর্মীরা। অবশ্য কেবল জোয়ারের সময় এ খালে পানি পাওয়া যাচ্ছে।
দমকল কর্মীরা রোববারের মধ্যে বনের বড় গাছপালার আগুন নেভানো যাবে বলে আশা করছেন। তবে তাদের আশঙ্কা, বৃষ্টি না হলে শুকনো ঘাস ও লতাপাতার আগুন আবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।
প্রধান বন সংরক্ষক ওসমান গণি শুক্রবার থেকে সুন্দরবনে অবস্থান করে আগুন নেভানোর কাজ তদারকি করছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলাম ও পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান শুক্রবার সুন্দরবনের পচা কোড়ালিয়া ও নাপিতখালী এলাকা পরিদর্শন শেষে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনকে সুন্দরবন বিভাগকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত বাগেরহাট দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন শনিবার নফহবংি২৪.পড়স কে জানান, সকাল থেকে তারা ক্ষতিগ্রস্ত এলাকায় পানি দিচ্ছেন। জোয়ারের সময় ঘটনাস্থল থেকে প্রায় দেড় মাইল দূরে আব্দুল¬ার ছিলায় (খালে) মরাভোলা নদীর পানি আটকে সেই পানি পাম্পের মাধ্যমে ঘটনাস্থলে নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে স্থাপিত একটি টিউবওয়েল থেকেও কিছু পানি পাওয়া যাচ্ছে। এই পানি সরবরাহ বিঘিœত না হলে রোববার নাগাদ বনের উপরের স্তরের (বড় গাছপালার) আগুন নেভানো সম্ভব হবে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত যে কোনো সময় আবার আগুন জ্বলে ওঠার আশঙ্কা থেকেই যাবে। তাই এলাকাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে।
সুন্দরবন বিভাগের বন সংরক্ষক শেখ মিজানুর রহমান জানান, সুন্দরবনের প¬ানিং এণ্ড ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল হাসানের নেতৃত্বে একটি কমিটি শনিবার থেকে আগুনের ক্ষয়--ক্ষতি চিহ্নিতের কাজ শুরু করেছে।
সদর সার্কেলের সহকারী বন সংরক্ষক সালেহ মোহম্মদ শোয়েব খানকে প্রধান করে আগুন লাগা এবং তা দীর্ঘস্থায়ী হওয়ার কারণ খুঁজে বের করতে আরেকটি কমিটি করা হয়েছে।
এদিকে গত ১৯ মার্চ থেকে ছড়িয়ে পড়া আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ নিয়ে বন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে পার্থক্য লক্ষ করা গেছে।
সুন্দরবন বিভাগের বন সংরক্ষক শেখ মিজানুর রহমান দাবি করেছেন, আগুনে আনুমানিক ১০--১২ একর বন পুড়েছে।
অন্যদিকে, বাগেরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাকির হোসেন শনিবার নফহবংি২৪.পড়সকে জানান, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে তার দুই ঘণ্টা সময় লেগেছে। সে অনুযায়ী অন্তত চার বর্গ কিলোমিটার এলাকার বন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শুকিয়ে যাওয়া পচা কোড়ালিয়া বিলে গত ১৯ মার্চ আগুন জ্বলতে দেখা যায়। ২৭ মার্চ আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী নাপিতখালি বিলে।
১১ দিনের এই আগুনে বনের বিশাল এলাকা জুড়ে সুন্দরী গাছসহ সিংড়া, বলা, কেয়াকাঁটা, নোনা, ঝাউ ইত্যাদি গাছ ও লতা-গুল্ম পুড়ে যায়।
সুন্দরবন বিভাগের বন সংরক্ষক শেখ মিজানুর রহমান এবং সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম শহিদুল ইসলাম জানান, তাদের নেতৃত্বে বনকর্মীরা ২১ মার্চ পচা কোড়ালিয়া বিলের আগুন নিভিয়ে ফেলেছিল। এরপর ২৩ মার্চ আবার ওই এলাকায় আগুন দেখা গেলে আবারও নেভানো হয়। কিন্তু ২৭ মার্চ পার্শ্ববর্তী নাপিতখালি বিলে আবার আগুন দেখা যায়।
