২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে র‌্যাব হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তার ২

র‌্যাব--১১ এর সাভার ক্যাম্পের দুই সদস্য হত্যার আসামী সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে (৩২) সাভার থানা পুলিশ শুক্রবার রাতে আমিন বাজার থেকে গ্রেপ্তার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 07:34 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এছাড়া, সাভারের শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলামকে (৩৫) একই রাতে সাভার নামাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সাভার থানার এসআই মূর্তাজা কবীর জানান, দুধর্ষ গাংচিল বাহিনীর সদস্য জাহাঙ্গীর আলম দুই র‌্যাব সদস্য হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।

তিনি আরও জানান, শহিদুল ইসলাম সাভার থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ আছে।