২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ শনিবার সকালে তাড়াশ উপজেলার গবরগাড়ি গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুর রশিদকে (৪২) গ্রেপ্তার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 05:27 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এ সময় আব্দুর রশিদের বাড়ির পাশের পুকুর থেকে দুটি পাইপ--গান এবং তিন রাউণ্ড গুলি উদ্ধার করা হয়। আব্দুর রশিদ ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, আব্দুর রশিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ এবং নাটোর জেলার সিংগড়া ও শুরুদাসপুর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।