কিশোরগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
নিকলী উপজেলার বড় হাওর রূপসারকান্দা এলাকায় শুক্রবার গভীর রাতে টিপু মিয়া (২০) নামে একজন কৃষককে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
শ্যালো মেশিনের মালিক টিপু মিয়াকে শুক্রবার রাতে মেশিন ঘরে দুর্বৃত্তদল ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে নিকলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিকলী থানার এএসআই মো. নজরুল ইসলাম জানিয়েছেন, “পানি সেচ সংক্রান্ত বিরোধের কারণে হত্যাকাণ্ড হতে পারে।”
তিনি আরো জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর ইসলাম তদন্ত কাজে ঘটনাস্থলে আছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং মামলা হয়নি।
