পাল্টে গেছে ডিসিসির জ্বালানি ব্যয় চিত্র, তিনমাসে সাশ্রয় প্রায় দেড় কোটি টাকা
যানবাহনের জ্বালানি ব্যয় খাত থেকে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সাশ্রয় করেছে এক কোটি ৫৭ লাখ টাকা। এ হারে চললে বছরে ডিসিসির সাশ্রয় হতো অন্তত ৬ কোটি ২৮ লাখ টাকা।
১২ জানুয়ারি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর ডিসিসির আগের ব্যয় চিত্র পাল্টে যায়।
ডিসিসির পরিবহন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর পরিবহণ বিভাগের কয়েকজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে বদলি করে। আর এতেই এই পরিবর্তনের ধারা সূচিত হয়।”
ঢাকা সিটি করপোরেশনের পরিবহন বিভাগের ব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেছেন, “এখন আমরা আগের চেয়ে আন্তরিক।”
তিনি বলেন, “আন্তরিক হলে যে অর্থ সাশ্রয় সম্ভব গত তিন মাসের হিসাবই তারই প্রমাণ।”
খন্দকার মিল্লাতুল ইসলামের ভাষ্য অনুযায়ী শুধু জানুয়ারি মাসেই এ খাত থেকে সাশ্রয় হয়েছে ২২ লাখ টাকা, ফেব্র“য়ারিতে ৬৩ লাখ এবং মার্চে প্রায় ৭২ লাখ টাকা।
পরিবহণ বিভাগের তথ্য অনুযায়ী সিটি করপোরেশনে প্রতিমাসে গড়ে জ্বালানি খরচ বাবদ ব্যয় হয় দুই কোটি ৮০ লাখ থেকে তিন কোটি টাকার মতো।
৩০০ মোটর সাইকেলসহ করপোরেশনের রয়েছে প্রায় বিভিন্ন রকম ৭৫০ টি গাড়ি। আর এগুলোর জন্যই পরিবহণ বিভাগের ব্যবস্থাপক জ্বালানি বরাদ্দ দিয়ে থাকেন।
খন্দকার মিল্লাত বলেন, “পরিবর্তীত অবস্থায় এখন আর কমিশনারদের কাছ থেকে আমাদের ওপর কোনো চাপ নেই। তারা যখন তখন আর ফোন করে বলেন না, বর্জ্য সরানোর জন্য এখনই একটি গাড়ি পাঠান।”
এসময় তিনি ২০০৫ সালের সেপ্টেম্বরের একটি সরকারি আদেশের কথা উল্লেখ করে বলেন, “ওই সময় সরকার জ্বালানি খরচ বাবদ শতকরা ১০ ভাগ কমানোর নির্দেশ জারি করেছিল।”
এর আগে ২০০৫ সালে জাপান ইন্টারন্যাশনাল কো--অপারেশন এজেন্সির (জেআইসিএ) এক প্রতিবেদনে করপোরেশনে জ্বালানি খাতে ব্যাপক কারচুপির প্রমাণ মেলে। ডিসিসি কর্তৃপক্ষকে এ বিষয়টিতে গুরুত্ব দেওয়ার জন্য ওই প্রতিবেদনে বলা হয়।
জেআইসিএ -- এর প্রতিবেদনে উল্লেখ করা হয় “২০০৩ সালের সেপ্টেম্বর--অক্টোবর সময়ে মোট ১৫০ থেকে ২০০টি ট্রিপ দেওয়া হলেও হিসেবের খাতায় উল্লেখ করা হয়েছিল ৭০০--৮০০টি ট্রিপের কথা।”
আন্তর্জাতিক এই সংস্থাটি ২০০০ সাল থেকেই বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ডিসিসি’র সঙ্গে কাজ করে আসছে।
এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের সচিব মজিবুর রহমানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। তিনি এ বিষয়ে পরিবহণ বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
