২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ব্যবসায়ী আটক

ব্যবসায়ী খন্দকার আব্দুল আওয়ালকে বৃহস্পতিবার রাতে বোয়ালমারী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার গ্রামের বাড়ি বোয়ালমারীর কাদিরনী গ্রামে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 08:23 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

গত বছরের ৪ ডিসেম্বর আব্দুল আওয়ালের নেতৃত্ব তার লোকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রাবেয়া খানমের গাড়ি পুড়িয়ে দিয়ে তার প্রাণনাশের চেষ্টা করে বলে অভিযোগ আছে।

এ সংক্রান্ত মামলায় বোয়ালমারী থানা পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে আব্দুল আওয়াল তার প্রতিবেশী অধ্যাপিকা রাবেয়া খানমে গাড়ি পুড়িয়ে দেন বলে অভিযোগ আছে।