যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছেন রাজশাহীর বুদ্ধিজীবীরা
অবিলম্বে ১৯৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন রাজশাহীর ১০১ জন বুদ্ধিজীবী। শুক্রবার এক লিখিত বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে উলে¬খ করা হয়, সম্প্রতি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী সেনাবাহিনীর পক্ষ থেকেও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করা হয়েছে।
মুক্তিযুদ্ধের বিজয়ের পর থেকেই এদেশের জনসাধারণ যুদ্ধাপরাধী আলবদর--রাজাকারদের শাস্তির দাবি জানাচ্ছে।
কিন্তু মুক্তিযুদ্ধের পর দীর্ঘ সাড়ে তিন দশক পার হলেও যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা নেওয়া হয়নি। বিবৃতিদাতার অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরুর মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধেব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন।
কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যপক সনৎ কুমার সাহা, আনিসুর রহমান, জুলফিকার মতিন, মলয় ভৌমিক, এস এম আবু বকর, শামসুদ্দীন ইলিয়াস, খানম মমতাজ আহমদ, শাহ্ নওয়াজ আলী, আব্দুস সোবহান, মোখলেসুর রহমান, সুজিত কুমার সরকার, আনন্দ কুমার সাহা, মোহাম্মদ নাসের, মাহবুবর রহমান, আব্দুর রহমান, মহেন্দ্র নাথ অধিকারী, গোলাম কবীর, জাফর সাদিক, সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা, জাহিদ হোসেন, সিদ্ধার্থ শংকর তালুকদার আমিরুল মোমিনীন চৌধুরী প্রমূখ বিবৃতিতে স্বাক্ষর করেন।
