পুড়ছে সুন্দরবন
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাপিতখালী এলাকায় শুক্রবারও আগুন পুরোপুরি নেভেনি। বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, শনিবার দুপুর নাগাদ আগুন নেভানো সম্ভব হতে পারে।
গত মঙ্গলবার রাতে সুন্দরবনের ওই এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রায় তিনদিন ধরে জ্বলা আগুনে ত্রিশ একরের মতো বন পুড়ে গেছে বলে স্থানীয়রা জানালেও বন বিভাগ বলেছে ক্ষতিগ্রস্ত বনভূমির পরিমাণ তিন একর।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম শহীদুল¬াহ বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, সুন্দরবনের পরিবেশ এ সময় উষ্ণ। সম্ভবত মৌয়াল বা বাওয়ালিদের ফেলে দেওয়া বিড়ি সিগারেট থেকে আগুন ধরেছে।
আগুনে পঁচাকোড়ানিয়া ও নাপিতখালি বিল অঞ্চলের সুন্দরী, সিংড়া, বলা, কেয়াকাঁটা, নোনাঝাউসহ বিভিন্ন জাতের গুল্ম পুড়ে গেছে। লোকালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বনের আগুন নেভাতে বাগেরহাট ও মোরেলগঞ্জ ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট চেষ্টা চালাচ্ছে। স্থানীয় বনকর্মীদের পাশাপাশি গ্রামবাসীরাও যোগ দিয়েছেন তাদের সঙ্গে।
ঘটনাস্থল থেকে বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন শুক্রবার নফহবংি২৪.পড়সকে জানান, “পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পাশের ভোলা নদী নাব্যতা হারানোয় সেখানে পানি কমে গেছে। এছাড়া পরিবেশ শুষ্ক হওয়ায় আগুন নেভানো কঠিন হয়ে পড়ছে।”
তিনি আরো জানান, পরিবেশ আর্দ্র রাখতে বনের বিভিন্ন অংশে ৩০ ফুট গভীর ২২টি কূপ খনন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে একটি শ্যালো মেশিনে পানি তুলে কূপগুলোতে পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া ভোলা নদীর মোহনা থেকে জোয়ারের পানি সংরক্ষণ করে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের একটি দল।
আগুন পরোপুরি নিভতে শনিবার দুপুর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানান জাকির হোসেন।
অন্যদিকে, বিভাগীয় বনরক্ষক শেখ মিজানুর রহমান দাবি করেন, “আগুন এখন নিয়ন্ত্রণে এবং প্রায় নিভে গেছে।”
এই নিয়ে গত তিন বছরে সুন্দরবনে এই নিয়ে মোট আটবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
এর আগে গত ১৯ মার্চ পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের পচাঁ কোরালিয়া এলাকায় আগুন লাগে। এতে এক থেকে দেড় হাজার টাকার ক্ষতি হয় বলে তখন বনবিভাগ জানিয়েছিল।
