২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘরোয়া রাজনীতির’ অভিযোগে মোহাম্মদপুর থেকে ৪ জন গ্রেপ্তার

জরুরি অবস্থা ভঙ্গ করে গোপনে ঘরোয়া রাজনৈতিক সভা পরিচালনার অভিযোগে র‌্যাব-২ এর সদস্যরা রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 01:25 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

র‌্যাব জানায়, দেশে বর্তমান জরুরি অবস্থা ভঙ্গ করে গোপনে ঘরোয়া রাজনৈতিক সভা পরিচালনার সময় মঙ্গলবার গভীর রাতে মোহাম্মদপুর থানা এলাকার বাবর রোডের ‘ওয়াই এএস ফ্যাশন’ দোকান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মোঃ হাবিবুর রহমান ওরফে সাজু (২৯), মোঃ মাসুম (২৯), মোঃ আসাদুজ্জামান টুটুল (২৬) এবং মোঃ সেলিম ওরফে মিন্টু (২৫)। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার রাতে তাদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব গ্রেপ্তারকৃতদের কোন রাজনৈতিক পরিচয় উলে¬খ করেনি।

মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আখতার হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭ এর ৩/৪ ধারা ভঙ্গ করে ঘরোয়া রাজনৈতিক সভা করার সময় এদের গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাবের মামলায় উলে¬খ করা হয়েছে। এজাহারে তাদের রাজনৈতিক পরিচয় জানানো হয়নি।