২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মনজুর আলম

মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসাবে ওয়ার্ড কমিশনার এম মনজুর আলম মঞ্জুকে মনোনীত করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 09:29 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সিটি কর্পোরেশন সূত্র জানায়, বান্দরবান কারাগার থেকে মেয়র মহিউদ্দিন চৌধুরী হাতে লেখা এক চিঠিতে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের কমিশনার এম মনজুর আলমকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

সূত্র আরও জানায়, বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে তিনি এই চিঠি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠান।

মেয়রের এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ।

এ ব্যাপারে ওয়ার্ড কমিশনার মনজুর আলম মঞ্জু নফহবংি২৪.পড়স কে জানান, সিটি কর্পোরেশন থেকে তাকে শুক্রবার বিকালে দায়িত্ব গ্রহণের কথা জানানো হয়েছে। তিনি দায়িত্ব নিতে প্রস্তুত আছেন।

প্রসঙ্গত, মহিউদ্দিন চৌধুরী বর্তমানে বান্দরবান কারাগারে আটক রয়েছেন। সিটি কর্পোরেশনের প্রচলিত আইন অনুযায়ী মেয়রের মনোনীত একজন ওয়ার্ড কমিশনার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।