২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

চাঁদপুর জেলার হাজীগঞ্জ--রামগঞ্জ সড়কের বেলচোঁ এলাকায় বৃহস্পতিবার সকালে বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় খোকন (৩০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এ দুর্ঘটনায় অপর সাইকেল আরোহী সাইফুল আলম (১৭) গুরুতর আহত হন। তাকে কুমিল¬া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামের চকুন মিয়ার ছেলে মো. খোকন এবং ধেররা গ্রামের লাল মিয়ার ছেলে সাইফুল আলম সাইকেলযোগে তাদের আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।

বেলচোঁ বাজার এলাকায় পৌঁছলে বালু ভর্তি একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এ ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোকন।

হাজীগঞ্জ থানার এসআই শামীম আহমেদ জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।