২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাপ্পী, হারুন ও সাদেক তিন দিনের রিমান্ডে

এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী, বিএনপির সাবেক সাংসদ হারুণ উর রশিদ এবং স্কাই মটরসের মালিক ইশতিয়াক সাদেককে তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 05:25 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এবিএম আব্দুল ফাত্তাহ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।

আমদানি করা গাড়ি বিক্রির মাধ্যমে সরকারকে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে গত ৭ মার্চ রাজধানীর পল¬বী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান।

আবেদনে বলা হয়, শুল্ক মুক্ত গাড়ি আমদানি করে হারুণ উর রশিদ স্কাই মটরসের মালিক ইশতিয়াক সাদেকের মাধ্যমে সেটি এনায়েতুর রহমানের কাছে বিক্রি করে দেন।    

র্যাব-- ২ সদস্যরা গত ৬ মার্চ এনায়েতুর রহমান বাপ্পীর ব্যবহৃত জার্মানির তৈরি ‘হামার’ ব্রান্ডের (ঢাকা মেট্রো-ঘ১১-৬১৯৫) গাড়িটি জব্দ করে।

এরপর দিন বাপ্পী, হারুণ ও সাদেককে গ্রেপ্তার করে র্যাব। ওইদিনই তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।