২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহাল থাকছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার দুপুরে সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 04:58 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট খন্দকার মাহমুদ হোসেন।

গত ২৫ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এক আদেশে সমিতির নির্বাচনের অনুমতি বাতিল করে দেয়।

২৭ মার্চ সমিতি এক চিঠি দিয়ে ডিএমপি কমিশনারকে এ স্থগিতাদেশ তুলে নেওয়ার আবেদন জানালেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

২৮ ও ২৯ মার্চ সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল।

এদিকে নতুন কমিটি না হওয়া পর্যন্ত বর্তমান কমিটির দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আইনজীবীদের একটি অংশ সভা করেছে।

অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী একে মুজিবুর রহমান, সম্পাদক প্রার্থী ব্যারিস্টার আবদুল¬া আল মামুন এবং স্বতন্ত্র সম্পাদক প্রার্থী এবিএম বায়েজীদ।