২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদ্বিরের টাকা নিতে গিয়ে ডেইলি স্টারের সাংবাদিক আটক

তদ্বিরবাজি করে পাঁচ লাখ টাকা দাবির অভিযোগে র্যাব সদস্যরা বুধবার রাজধানীর গুলশান থেকে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাংবাদিক কাওসার ইসলাম অয়নকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 01:25 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

তাকে র্যাব--১ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে র্যাব তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি।

ঘটনার পর ডেইলি স্টার কর্তৃপক্ষ অভিযুক্ত অয়নকে সাময়িক বরখাস্ত করেছে।

অয়নের বরাত দিয়ে পত্রিকাটির সাংবাদিকরা জানান, নিজাম উদ্দিন নামের এক ব্যক্তির রাজউকের প¬ট সংক্রান্ত সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে অয়ন প্রায় দুই বছর আগে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। কাজ হয়ে গেলে তাকে ওই টাকা দেওয়ার প্রতিশ্র“তিও দেন নিজামউদ্দিন নামের একটি বেসরকারি সংস্থার ওই কর্মকর্তা।

অয়ন তদ্বির করে সমস্যার সমাধান করে দেন।

প্রতিশ্র“তি অনুযায়ী এর আগে নিজাম প্রতিবেদক অয়নকে ১০ হাজার টাকা দেন। বাকি টাকা নেওয়ার জন্য বুধবার বিকেলে তাকে গুলশানের একটি হোটেলে আসতে বলেন নিজাম। অয়ন বিকেল পাঁচটার দিকে ওই টাকা আনতে গেলে গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা তাকে আটক করে।

এ ব্যাপারে রাত ১১ টায় র্যাব--১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর রাশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখন কিছুই বলা সম্ভব নয়। সকালে বিস্তারিত জানানো হবে।”