জিয়ায় বিপুল পরিমাণ ডলারসহ জর্ডান এয়ারলাইন্সের কর্মকর্তা আটক
জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে বুধবার দুপুরে সোয়া দুই লাখ আমেরিকান ডলারসহ জর্ডান এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।
বিমানবন্দরের অতিরিক্ত কমিশনার লুৎফুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, জর্ডানের নাগরিক মেহের মোহাম্মদ (৩৭) বুধবার বেলা একটায় জর্ডানে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর অতিক্রম করার সময় তার লাগেজ থেকে এসব মুদ্রা আটক করা হয়।
তিনি জানান, মোট দুই লাখ ১৭ হাজার ৩১৯ ডলার উদ্ধার করা হয়েছে। এর মুল্য এক কোটি ৫২ লাখ ১২ হাজার ৩৩০ টাকা।
লুৎফুর রহমান জানান, মেহের মোহাম্মদকে আটক করার বিষয়টি তার প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। আটক করা মুদ্রার স্বপক্ষে জর্ডান এভিয়েশন উপযুক্ত কাগজপত্র বা প্রমাণাদি দেখাতে না পারলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মেহেরের বিরুদ্ধে শুল্ক আইন, মুদ্রা পাচার আইন ও ফরেন একচেঞ্জ রেগুলেশন আইনে মামলা করা হচ্ছে বলে নফহবংি২৪.পড়স কে জানান তিনি।
