২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুধবার সকালে এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সেলিম হোসেন (৪৯) নামে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন কর্মকর্তা পরিচয় দিয়ে বন্দরের ব্যবসায়ী নিখিল চন্দ্র সাহার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই ব্যবসায়ী এ ব্যাপারে স্থানীয় সেনা ক্যাম্পে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের লঞ্চ টার্মিনাল এলাকা থেকে সেলিম হোসেনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।