২১ আগষ্ট গ্রেনেড হামলা রবিন চালিয়েছে কিনা খতিয়ে দেখছে র্যাব
রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেল থেকে মঙ্গলবার ভোরে রবিন নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। একুশে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় রবিন জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে র্যাব জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে র্যাবের একজন কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে বলেন, “২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার মামলার এক আসামীর নাম রবিন। ধারণা করা হচ্ছে এই সেই রবিন। তাকে এখন র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এদিকে মঙ্গলবার বিকাল সাড়ে ছয়টায় গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকার মনসুর প্লাজার একটি ছবি তোলার দোকানে অস্ত্র বেচা--কেনার সময় মনির হোসেন (২০) ও শহীদুল ইসলাম সুমনকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব।
গাজীপুরে একটি বিদেশী পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া একটি প্রাইভেটকারসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকেও আটক করেছে তারা।
অভিযানে নেতৃত্বদানকারী র্যাব--৩ এর এএসপি মোহাম্মদ সিরাজ আমিন নফহবংি২৪.পড়স কে জানান, মনসুর প্লাজার মিজান স্টুডিওর ডার্করুম থেকে ওই দুই সন্ত্রাসী এবং একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
