সুধাসদনের নিরাপত্তা শিথিল
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবনের পুলিশি নিরাপত্তা মঙ্গলবার শিথিল করা হয়েছে।
তাঁর বাসভবন সুধাসদনের নিরাপত্তার দায়িত্বে থাকা মোট ১৮৬ জন পুলিশ সদস্যের সংখ্যা কমিয়ে ১৪ জন করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটায় ১৭২ পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হয়।
এছাড়া সুধাসদনে স্থাপিত পুলিশের বিশেষ শাখার (এসবি) নিরাপত্তা গেট খুলে নেওয়া হয়েছে।
শেখ হাসিনার বাসভবন ও তার নিরাপত্তার জন্য বিশেষ শাখার (এসবি) ৩৬ জন, বাড়ির ভেতরে ৬৬ জন এবং বাইরে ৮৪ জনসহ মোট ১৮৬ জন পুলিশ সদস্য পর্যায়ক্রমে দায়িত্ব পালন করতেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার নাঈম আহম্মেদ নফহবংি২৪.পড়স কে বলেন, “শেখ হাসিনা বর্তমানে দেশে নেই। এ কারণে তার নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। তিনি দেশে ফিরলে আবার প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।”
শেখ হাসিনার ব্যাক্তিগত নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) মঈন নফহবংি২৪.পড়স কে বলেন, “নিরাপত্তা শিথিলের ব্যাপারটি আমরা স্বাভাবিকভাবেই দেখছি। কারণ আপা বর্তমানে দেশে নেই। তিনি দেশে ফিরলে প্রত্যাহারকৃত পুলিশ সদস্যদের হয়ত আবার মোতায়েন করা হবে।”
