সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সিকে কুমিল্লা কারাগারে স্থানান্তর
বিএনপি দলীয় সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সিকে মঙ্গলবার সকালে বগুড়া কারাগার থেকে কুমিল্লায় পাঠানো হয়েছে। এছাড়া সেখানকার আরো ১২ বন্দিকে পাঠানো হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
সূত্র জানায়, মামলার হাজিরার জন্য কুমিল্লার সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সিকে নিজ জেলা কারাগারে পাঠানো হয়। বাকি ১২ জনকে সকাল ১০ টার দিকে কঠোর গোপনীয়তার মধ্যে ঢাকা পাঠানো হয়।
এরা হলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি সাইফুল, বগুড়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভা চেয়ারম্যান জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু, দুপচাঁচিয়া পৌরসভা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সারিয়াকান্দি ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, বিএনপি নেতা আব্দুর রহিম, সামস উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বাদশা, সিরাজুল ইসলাম, জুলফিকার আলম টুটুল ও জাহাঙ্গীর হোসেন।
বগুড়া জেলা কারাগারের সুপার আব্দুর রাজ্জাক ১৩ জনকে স্থানান্তর করার কথা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, এর আগে বগুড়া কারাগার থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাছিরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, সাবেক সাংসদ হেলালুজ্জামান লালুকে পাবনা কারাগারে এবং ব্যবসায়ী মো. শোকরানাকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
