সম্পদের হিসাব দিলেন সাবেক প্রতিমন্ত্রী এমএ মান্নান
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব এম এ মান্নান জেলা দুর্নীতি দমন কমিশনে মঙ্গলবার তার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেছেন।
গত বৃহস্পতিবার দুদক থেকে মান্নানের সম্পত্তির হিসাব চেয়ে ৭২ ঘণ্টার নোটিশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার ছিল হিসাব দেওয়ার শেষ দিন।
দুদকের উপ--পরিচালক মনজুর আহমদ অফিসের কাজে ঢাকা থাকায় অন্য কর্মকর্তারা তার হিসাব সাংবাদিকদের দেখাতে রাজি হননি। এ ব্যাপারে মান্নানও কিছু বলেননি।
এম এ মান্নান ১৯৯১ সালে বিএনপি সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। তখন তার বিরুদ্ধে হাজিদের পক্ষ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ আনলে তাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
