২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে অবসরপ্রাপ্ত বিমান কর্মকর্তার বাসায় ডাকাতি

রাজধানীর তেজগাঁও থানা এলাকার আরজতপাড়ায় সোমবার গভীর রাতে অবসরপ্রাপ্ত এক বিমান কর্মকর্তার বাড়িতে হানা দিয়ে ডাকাতদল প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুট করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে ১১৩ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ ৯৫ হাজার টাকা, ১১ লাখ টাকার সঞ্চয়পত্র, পাঁচটি মোবাইল ফোন সেট, কয়েকটি হাতঘড়ি ও একটি ডিজিটাল ভিডিও ক্যামেরা।

পুলিশ জানায়, সোমবার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল অবসরপ্রাপ্ত বিমান কর্তকর্তা কেএম হাসানের ৭৮/বি আরজতপাড়ার বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে। কেএম হাসান ভবনের দ্বিতীয় তলায় এবং তার ছোট ভাই নীচতলায় থাকেন। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির বাসিন্দাদের জিম্মি করে প্রায় দুই ঘণ্টা লুটপাট শেষে ভোর ৪টার দিকে পালিয়ে যায়।

তেজগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা শফিকুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, এ ব্যাপারে কেএম হাসান বাদী হয়ে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।