২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির আসামি মহিউদ্দিনকে দেশে আনা হচ্ছে বুধবার

বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আসামি একেএম মহিউদ্দিন আহমেদকে যুক্তরাষ্ট্র সরকার বুধবার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 06:01 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

তাকে নিয়ে থাই এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি দুপুর ১২ টায় জিয়া অন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে বলে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে।

সিভিল অ্যাভিয়েশন সূত্র জানায়, মহিউদ্দিনকে বুধবার নিয়ে আসার ব্যাপারে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে  জিয়া বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল আওয়ালের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে মহিউদ্দিনকে যুক্তরাষ্ট্র সরকারের হেফাজত থেকে গ্রহণ এবং কারাগারে পাঠানোর সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির একটি অনুলিপি জিয়ার পরিচালক উইং কমান্ডার সোহেল লতীফের কার্যালয়েও দেওয়া হয়েছে।

আব্দুল আওয়াল নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা এ ব্যাপারে আজই (মঙ্গলবার) একটি চিঠি হাতে পেয়েছি। বিশেষ ফ্লাইটটি দুপুর ১২টায় এসে পৌঁছাবে বলে চিঠিতে জানানো হয়েছে।  চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা জোনের উপ--পুলিশ কমিশনারকে বলা হয়েছে।”

উত্তরা জোনের উপ--পুলিশ কমিশনার তানভীর হায়দার জানান, মহিউদ্দিনকে আনার ব্যাপারে আমাদের জানানো হয়েছে। তবে সুনির্দিষ্ট কোন সময় উল্লেখ করা হয়নি।

বিমান বন্দরের পরিচালক সোহেল লতীফের সঙ্গে যোগাযোগ করা হলে তার একান্ত সহকারি জাফরুল হাসান নফহবংি২৪.পড়স কে বলেন, “স্যার বৈঠকে ব্যস্ত রয়েছেন। মহিউদ্দিনকে দেশে পাঠানো সংক্রান্ত একটি চিঠির অনুলিপি আমরাও হাতে পেয়েছি।”     

স্বরাষ্ট্রসচিব আব্দুল করিম নফহবংি২৪.পড়স কে বলেন, “তাকে আগামীকাল (বুধবার) বাংলাদেশে পাঠানোর কথা আমিও শুনেছি। তবে কখন পাঠানো হবে সেটা যুক্তরাষ্ট্র সরকারের এখতিয়ারভুক্ত, আমাদের না।”     

এর আগে গত শুক্রবার ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, যুক্তরাষ্ট্র মহিউদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠাতে কিছু দিন আগে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসের কাছে অনুমতি চেয়ে আবেদন করে। যুক্তরাষ্ট্রকে এই অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৫ মার্চ বার্তাসংস্থা রয়টার্স জানায়, বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ ৬০ বছর বয়সী মহিউদ্দিনকে তার লস এঞ্জেলসের বাসা থেকে গ্রেপ্তার করে।

১৯৯৬ সালে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তিনি স্থায়ীভাবে সেখানে বসবাসের আবেদন করেছিলেন। কিন্তু গত মাসে সান ফ্রান্সিসকোর আদালত তার আবেদন নাকচ করে দেয়।

১৯৯৮ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে আদালত সাবেক সেনা কর্মকর্তা এ কে এম মহিউদ্দিনসহ ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। উচ্চ আদালত এদের মধ্যে তিনজনকে বেকসুর খালাস দিয়ে ১২ জনের রায় বহাল রাখে।